রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ: শেখ হাসিনা সরকার, কৃষক বান্ধব সরকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেনারঁবাক ইউনিয়নে নবান্ন উৎসব অনুষ্টিত হয়। মঙ্গলবার দুপুরে গঙ্গাধরপুর খেলার মাঠে উৎসব অনুষ্টিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউনিয়নে চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার। ছাত্রলীগের সদস্য জয় সরকার এর সঞ্চালনায়। প্রধান অতিথি ও উদ্ভোধক সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি বিদায়ী জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, জামালগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, মধ্যনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্রী কান্ত তালুকদার, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, জামালাগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি শাহীনা আল আজাদ, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। হাওরে অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে। এছাড়াও তিনি বলেন, হাওরে উড়াল সেতু সহ রাস্তা ঘাট, স্কুল কলেজের উন্নয়ন হচ্ছে। তিনি বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments