বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ (শনিবার) সকাল ১০ থেকে এই ইত্তেহাদুল উম্মাহ ঠাকুরগাঁও-এর উদ্যোগে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী সীরাতুন্নবী (সা.) কনফারেন্স, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শকে কেন্দ্র করে প্রাঞ্জল আলোচনা, গবেষণাভিত্তিক বক্তব্য এবং আধ্যাত্মিক পরিবেশে ভরপুর এক মনোমুগ্ধকর কনফারেন্স অনুষ্ঠিত হয়। যা দুপুর ১ টা পর্যন্ত চলবে।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, বিশিষ্ট লেখক ও সীরাত গবেষক, ঢাকা এবং ডা. শামসুল আরেফিন শক্তি, লেখক, গবেষক ও দাঈ, ঢাকা।
ডা. শামসুল আরেফিন শক্তি, বলেন আলেম আর স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞান থেকে দূরে রাখা হয়েছে দীর্ঘ দিন।আমার এটা থেকে বের হতে চাই।
মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন তিনি তার বক্তব্যে রাসূল (সা.)-এর নৈতিকতা, উদারতা ও সাহাবায়ে কেরামের সঙ্গে তাঁর আচরণ বিশ্লেষণ করে বলেন,
সীরাতুন্নবী হচ্ছে মুসলমানদের জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্রে এমন কোনো দিক নেই, যা আজকের সমাজকে আলোকিত করতে পারে না। তাঁকে জানলেই আমরা জানবো, কীভাবে মানুষ হওয়া যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেণ্য আলেমে দ্বীন ও বিশিষ্ট বুযুর্গ ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর), বীরগঞ্জ, দিনাজপুর।
বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে রাসূল (সা.)-এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সীরাতুন্নবী (সা.)-এর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধের বাস্তবায়নই হতে পারে আমাদের মুক্তির উপায়।
স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে কনফারেন্সটি এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়। উপস্থিত সকলেই অনুষ্ঠান শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments