ডেস্ক রিপোর্ট: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ এক জোবিঅ-সাভারের আওতাধীন পূর্ব সদরপুর, টংগাবাড়ি এবং বড় আশুলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বিতরণ লাইন উচ্ছেদ করেছে।
অভিযানে চারটি স্পটে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৫শ’টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন-সহ ১ হাজার ৫শ’ মিটার গ্যাস লাইন অপসারণ করা হয়।
এছাড়া ইকো লন্ডি নামীয় অবৈধ ওয়াশিং কারখানায় গ্যাস সংযোগ কিল করা হয়েছে। এতে উক্ত কারখানার ৬টি ড্রায়ার ও ১টি বয়লারে ব্যবহৃত মোট ঘণ্টা প্রতি ৪ হাজার ৫০ ঘনফুট লোডের গ্যাস সাশ্রয় হবে।
অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ২ জন আবাসিক গ্রাহককে ১১ হাজার এবং ইকো লন্ডি নামক ওয়াশিং কারখানাকে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments