বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন-ডাকসু নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। আজ মঙ্গলবার নির্বাচন চলাকালে বেলা তিনটার দিকে সিনেট ভবনে কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এই তথ্য জানান। তিনি আরো বলেন, বিকেল ৪টার পর যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাঁদের ভোটও নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে নির্ধারিত ৮টি ভোটকেন্দ্রে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী-
টিএসসি ভোটকেন্দ্র রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫। এই ভোটকেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা জানিয়েছেন—বেলা দেড়টা পর্যন্ত ৩ হাজার ৩০০ শিক্ষার্থী ভোট দিয়েছেন, যা এই কেন্দ্রের মোট ভোটারের প্রায় ৫৮ শতাংশ।
জগন্নাথ হল, জহুরুল হক হল ও এস এম হলের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটারসংখ্যা ৪ হাজার ৮৬১। বেলা আড়াইটা নাগাদ এই কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৭৮ এই কেন্দ্রের শতাংশ বা ৩ হাজার ৭৮৬টি।
সিনেট ভবন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম থেকে প্রাপ্ত তথ্য মতে, বেলা আড়াইটা পর্যন্ত ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে। সিনেট ভবনে স্থাপিত তিনটি কেন্দ্রে মোট ভোটারসংখ্যা ৪ হাজার ৮৩৫। এর মধ্যে বেলা আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ৪ হাজার।
উদয়ন উচ্চমাধ্যমিক স্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা বেলা তিনটায় জানান, এই কেন্দ্রে এই সময় পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৮০ শতাংশ। । কবি জসীমউদদীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং সূর্যসেন হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments