শুক্রবার ড্র, শনিবার সম্পূর্ণ ফিক্সচার প্রকাশ
ডেস্ক রিপোর্ট: ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ নির্ধারণেরড্র অনুষ্ঠিত হয় শুক্রবার যুক্তলাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফসিং আর্টসে। ড্র অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং আয়ােজক দেশের রাষ্ট্রপ্রধানগনসহ আমন্ত্রিত অতিথি।
ড্রয়ের পরদিন শনিবার (৬ ডিসেম্বর) ফিফা অফিসিয়ালি প্রকাশ করে টুর্নামেন্টের পুর্ণাঙ্গ সূচি। এদিন সকাল থেকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ম্যাচের ভেন্যু, তারিখ ও সময় ঘোষণা করা হয়। ফিফার আনুষ্ঠানিক ব্রিফিং অনুযায়ী মোট ৪৮টি দল এবারের আসরে অংশ নিচ্ছেন, যেখানে মোট ম্যাচ সংখ্যা ১০৪। টুর্নামেন্ট চলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে।
উদ্বোধনী ম্যাচ ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলবে। পরবর্তী রাউন্ড অব ৩২ ২৮ জুন শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত চলবে। এবং ১৯ জুলাই নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে জম কালো আয়ােজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সূচি প্রকাশ অনুষ্ঠানে কোয়ালিফায়ার পর্যায়ে থাকা দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফিফার পক্ষ থেকে জানানো হয়,নতুন সূচির ফলে দল, সমর্থক ও আয়োজকদের প্রস্তুতি এখন আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments