সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে একমাত্র নিবন্ধিত অনলাইন পত্রিকা বাংলার চিঠি ডটকম এর অষ্টম বর্ষপূর্তিতে জামালপুর সদরের সংসদ সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে র্যালী ও কেক কেটে অষ্টম বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলার চিঠির সম্পাদক ও মানবাদিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাব জামালপুরের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলার চিঠির নির্বাহী সম্পাদক মোস্তফা মঞ্জুর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, শিক্ষক ও রাজনীতিবিদ মো. আমীর হোসেন, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন টিভি চ্যানেল, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, প্রেসক্লাব জামালপুরের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বাংলার চিঠির প্রশংসা করে তার বক্তব্যে বলেন, আমরা জামালপুরকে নতুন করে গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছি, বিশেষ করে ক্লিন জামালপুর, স্মার্ট জামালপুর, সমৃদ্ধ জামালপুর, আধুনিক জামালপুর গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছি, বাংলারচিঠিডটকম আমাদের এই যাত্রায় উজ্জ্বল সঙ্গী হবে। যাতে করে আমরা তাদের সহযোগিতা নিয়ে এই কার্যক্রমটি বাস্তবায়ন করতে পারি। বাংলারচিঠিডটকমের প্রকাশনা চিরদিন অব্যাহত থাকুক সেই প্রত্যাশাই করছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments