বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষাঠিত হবে।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। বৃহস্পতিবার থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হয়েছে। টিকা কার্যক্রমও চলছে। আশা করা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। ক্রমশ করোনা সংক্রমণের হার কমছে। গত এক সপ্তাহ ধরে সংক্রমণের হার কমে ২২-২৩ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে তা ৩০-৩২ শতাংশে ছিলো। পরীক্ষার নির্ধারিত সময়ে পরিস্থিতি অনুকূলে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোন কারণে পরিস্থিতি অনুকূলে না আসলে তখন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেন।
পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে বলেন, তাদের সিলেবাস অনেক কমিয়ে দিয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের পাশাপাশি বই পড়তে তাদের প্রস্তুতিটা হয়ে যাবে, এবং পরীক্ষা দিতে পারবে।
কোন কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে, অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments