ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পন্যবাহী লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক মো. কামাল মিয়া (৪৮) নিহত হয়েছে। আজ রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল মিয়া শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের মৃৃত মশকু মিয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে ওই অটোরিকশাটি বাসস্ট্যান্ড থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এতে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না। এসময় পেছন থেকে আসা একটি লরি সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক কামাল মিয়া মারা যায়। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত লরি ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হলেও লরির চালক পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্থান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments