কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: এবার ইলিশের জালে ধরা পড়েছে প্রায় সাড়ে ১৬ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলী হায়দার নামে এক জেলের এ মাছটি ধরা পড়ে। পাঙ্গাশ মাছটি ওই জেলে কুয়াকাটা মেয়র মার্কেটে নিয়ে আসলে এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ। পরে নিলামের মাধ্যমে ১৮ হাজার টাকায় এ মাছটি এক মৎস্য ব্যসায়ী কিনে নেন।
ভাগ্যবান জেলে আলী হায়দার বলেন, সে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ট্রলার নিয়ে সাগরে জাল তুলতে যায়। আন্যান্য মাছের সাথে এ মাছটি তার জালে আটকা পরে। প্রথমে জাল থেকে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাছটি নিয়ে তীরে এসে কুয়াকাটা মেয়র মার্কেটের তামান্না ফিস মৎস্য আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
মৎস্য ব্যবসায়ি মো.শাহাবুদ্দিন বলেন, এই পাঙ্গাশ মাছটি মূলত বঙ্গোপসাগরে খুঁটা জালে ধরা পড়েছে। ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের এ পাঙ্গাশ মাছটি ১ হাজার ১২৫ টাকা কেজি দরে ক্রয় করেছি। এ মাছটি ঢাকায় পাঠানো হবে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছের প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনার ফলে জেলেরা সুফল পাচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments