তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ঘর নির্মান কাজ শেষ না হতেই ধষে পড়লো আশ্রয়ন প্রকল্পের ঘরের দেয়াল। উপজেলার জামনগর কাহারপাড়া আশ্রয়ন প্রকল্পের দুটি ঘরে এই দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটে। শনিবার সকালে সরেজমিনে গিয়ে এর সত্যতা মিলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার জামনগর কাহারপাড়া আশ্রয়ন প্রকল্পে ১৫ টি ঘর নির্মান কাজ চলমান। প্রকল্পটির ঘরের ছাউনি সহ অন্যান্য কাজ শেষ হলেও এর মধ্যে ৬ টি ঘরের মেঝে এবং দেয়াল প্লাষ্টার কাজ বাকি রয়েছে । সেই ৬ টি ঘরের দুইটি ঘরের ভিতরে থাকা টয়লেটের দুটি ওয়াল নির্মান কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধষে পড়ে দেয়াল দুটি। তবে বেশ কিছুদিন আগেই দেয়ালটি ভেঙ্গে পড়ে বলে জানা যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণাধীন প্রকল্পের সকলকিছুই নিম্নমানের হওয়াই ওয়াল ভেঙ্গে পড়ার মতো ঘটনা ঘটেছে। এবিষয়ে সচেতন না হলে আশ্রয়ন প্রকল্পে থাকা সাধারণ মানুষের জীবন ঝুকির মুখে পড়বে। সেই সাথে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) সুরাইয়া মমতাজ জানান, তিনি আজকে সকালে (১২ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি আরো বলেন ওয়ালটি প্লানিং এ ভুল থাকায় এমন ঘটনা ঘটতে পারে। তবে ওয়ালটি নির্মান কাজ চলছে বলেও তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments