বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাপানের সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লি: কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করবে। এই বৃত্তির জন্য ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নিয়মিত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এস.এস.সি এবং এইচ.এস.সিতে ৪.৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে। আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের ২০৮(ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ রেজিস্ট্রারের অফিসের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২০৮/ক) আগামী ৩১ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।
‘আবেদনকারীর লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন’ মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক একটি ইংরেজি প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments