স্টাফ রিপোটারঃ সারদেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় পর্যায়ক্রমে ম্যানুয়াল দাখিলা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি এই জন্য ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বিধি-বিধানে প্রযোজ্য সংশোধনী আনার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা (মাসিক) সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে এই নির্দেশ প্রদান করেন।
ভূমিমন্ত্রী এই সময় আশা প্রকাশ করেন যে আগামী বছরের (২০২৩) জানুয়ারি মাস নাগাদ সমগ্র দেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় সারাদেশে ম্যানুয়াল দাখিলা প্রদান বন্ধ করে কেবল ডিজিটাল দাখিলা প্রদান করার ব্যবস্থা করা সম্ভব হলে ভূমি সংক্রান্ত দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এছাড়া, অধিকতর স্বচ্ছতা আনয়নে ও জাল-জালিয়াতি রোধে জমির খতিয়ানের সাথে পার্সেল ম্যাপ সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী। এজন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে ভূমি অটোমেশন প্রকল্পে ভৌগোলিক তথ্য ব্যবস্থা (Geographic Information System - GIS) সংযুক্ত করার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। পার্সেল ম্যাপ হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সংযুক্ত করে দাগ-ভিত্তিক ভূ-সম্পদ ম্যাপ।
সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস সহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃ ও প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments