নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এক অসহায় পরিবারের পারিবারিক বিবাদ মিটিয়ে খাদ্য সহায়তা করে পুলিশ কর্মকর্তা প্রশংসা কুড়িয়েছেন। মানবিক এ কর্মকর্তা হলেন আটোয়ারী থানার সেকেন্ড অফিসার সাব ইনস্পেক্টর দীপেন্দ্র নাথ সিংহ। ঘটনার বিবরনে জানা গেছে, গত ১ আগষ্ট উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া গ্রামের জনৈক মৃত: খোলাকটু’র পুত্র আব্দুর রহমান (৬০) আটোয়ারী থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের মূল বিষয় ছিল এই প্রবীন ব্যক্তির দুই ছেলে সন্তান থাকা সত্বেও তিনি এবং তার স্ত্রী মোছা: জুলেখা বেগম(৫৫) প্রায় দিন অনাহারে থেকে মানবেতর জীবন অতিবাহীত করছেন। তাৎক্ষণিক আটোয়ারী থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে ওই ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা সাব ইনস্পেক্টর দীপেন্দ্র নাথ সিংহ দ্রুত অভিযোগকারী আঃ রহমানের বাড়ি গিয়ে তাদের পারিবারিক বিবাদ মিটিয়ে পরিবারের সকলকে একত্রে বসবাস করার ব্যবস্থা করেন। শুধু তাই নয় ওই পরিবারের আর্থিক দুরাবস্থা দেখে মানবিক এ পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে বুধবার(৪ আগষ্ট) সকালে তাদের বাড়িতে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট(চাল, ডাল, আলু ও সয়াবিন তেল) তুলে দেন। পারিবারিক বিবাদ মিটানো সহ খাদ্য সহায়তা পেয়ে আঃ রহমান ও তার স্ত্রী এসময় খুশিতে কেঁদে ফেলেন। পুলিশের মানবিক এ কাজ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments