স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রায় ৩০ টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করে জাতীয়তাবাদী প্রচার দল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দিনব্যাপী প্রচার দলের সহ-সভাপতি রাজিব কুমার ঘোষের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়।
এসময় জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, অর্থ সম্পাদক জহির হোসেন জয়, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা রহমান, প্রচারদল নেতা আব্দুল বারেক শেখ, মামুন মিয়া প্রমুুখ উপস্থিত ছিলেন।
অনুদান কর্মসূচিতে মাহফুজ কবির মুক্তা বলেন, ৫ অক্টোবর ছাত্রজনতার বিজয়ের পর কিছু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এ হামলা কারা চালালো? যে বিএনপিসহ দেশবাসী ছাত্রজনতার হাজারো রক্তের বিনিময়ে এ দেশে বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছে, দেশকে স্বৈরাচারমুক্ত করেছে তারা কখনই চাইবে না দেশ আবার অস্থিতিশীল হোক। ঝিনাইদহ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল মঠবাড়িয়াসহ বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামী লীগের একাধিক সন্ত্রাসীগোষ্ঠী গ্রেপ্তার হয়েছে। সিসি ক্যামেরায় মন্দির ভাংচুরের ভিডিও দেখে তাদের সনাক্ত করা হয়েছে। এরা স্বীকার করেছে আওয়ামী লীগের উপরের মহলের নির্দেশেই তারা এগুলো করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের পুজি করে রাজনীতি করে। অথচ, তাদের শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়। পতিত শাসকগোষ্ঠী ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করতে চায়। আর এ ক্ষেত্রে সংখ্যালুঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে। যার প্রমাণ এবারও মিলেছে।
তিনি আরও বলেন, আমরা হিন্দু বা ভিন্ন ধর্মালম্বীদের ভিন্ন ভাবে দেখি না। তারাও বাংলাদেশী। কিন্তু আওয়ামী লীগই দেশের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে দূরত্ব তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments