ডেস্ক রিপোর্ট: ভারত সফর শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। এদিন ৪৫ মিনিট বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা।
বিমানবন্দর সূত্র জানায়, ভিভিআইপি মুভমেন্টের (প্রধানমন্ত্রীর আগমন) কারণে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এয়ারলাইন্সগুলোকে এসময়ের মধ্যকার ফ্লাইটগুলো এগিয়ে বা পিছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়াও বিমানবন্দরের যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হতে অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে, সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments