সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পর মেলান্দহ উপজেলার চর পলিশা ও ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মেলান্দহ উপজেলার দাগি এলাকার খইমুদ্দিনের ছেলে অটোরিকশা চালক মোহাম্মদ আলী (৫০) এবং জামালপুর পৌরসভার চন্দ্রা এলাকার রসুল মিয়ার ছেলে আনন্দ (১৯) ও একই এলাকার ফজলু মিয়ার ছেলে সাগর (১৯)।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মেলান্দহ উপজেলার চর পলিশা পেট্রোল পাম্পের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনন্দ মারা যান। এসময় গুরুতর আহত হন তার চাচাতো ভাই সাগর। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
অন্যদিকে মেলান্দহ ব্র্যাক মোড়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক মোহাম্মদ আলী মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। তবে মৃত্যুর বিষয়ে এখনও কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments