কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখলীর কলাপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটি এর আয়োজন করে। এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি কলাপাড়া প্রেসক্লাবের মো.হুমায়ুন কবির, সাংবাদিক গোফরান পলাশ, মিলন কর্মকার রাজু, নাহিদুল হক ও ইউএস এইড ওয়ার্ল্ড ফিশ (ইকোফিশ-২) এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি প্রমুখ। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৪ জুলাই থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সংক্রন্ত উপজেলা কমিটি সাংবাদ সম্মেলন, মতবিনিময় সভা, বর্ন্যাঢ্য সড়ক র্যালী, উদ্বোধনী আনুষ্ঠান, আলোচনাসভা, মাছের পোন অবমুক্তকরন, স্থানীয় পর্যায় সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র, সুফল ভোগীদের প্রশিক্ষন, বিভিন্ন উপকরন ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সরকারের বাস্তব মুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের মোট জনগোষ্ঠীর ১২ শতাংশের অধিক এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত থেকে জীবন জীবিকা নির্বাহ করছে। মৎসজাত উৎস্য থেকে প্রানীজ আমিষের চাহিদা পুরন দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার সুনির্দিষ্ট বাস্তবায়ন করছে। মৎস্য খাতের এ অনন্য সফলতা ধরে রাখার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। সেগুলো হলো জাটকা সংরক্ষন ও ইলিশ সম্পদ উন্নয়ন, অভ্যন্তরীণ জলাশয়ের আবাসস্থল উন্নয়ন ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষন পরিবেশ বান্ধব চিংড়ি চাষ সম্প্রসারন সামুদ্রিক মৎস্য সম্পদের সহনশীল আহরন, উন্নয়ন ও বাবস্থাপনা এবং স্বাস্থ্যকর ও নিরাপদ মাছ সরবারহ এবং মৎস্য ও মৎস্যজাত পন্য রপ্তানি। তবে মৎস্য খাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রধিকারভুক্ত খাত। বৈশ্বিক মহামারী জনিত প্রতিকূল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments