উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৬ জনকে বহিস্কার করেছে বিএনপি

প্রকাশ : 27 Apr 2024
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৬ জনকে বহিস্কার করেছে বিএনপি

স্টাফ রিপােটার: আগামী ৮ মে ২০২৪ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ৭৬ জনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিএনপির যেসমস্ত নেতৃবৃন্দ যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

সম্পর্কিত খবর

;