ডেস্ক রিপোর্ট: ২৮ তারিখে শান্তিপূর্ণ মহাসমাবেশের নামে বিএনপি যে অপতৎপরতা করেছে এগুলো কোনভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড নয়। একটি গণতান্ত্রিক দেশে বহু রাজনৈতিক দল থাকবে, বহু মত থাকবে এটা সাধারণ মানুষ আশা করে। কিন্তু, গণতান্ত্রিক প্রতিবাদের নামে পুলিশকে পিটিয়ে হত্যা করা, প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করা এবং হাসপাতালে হামলা চালানো কোন রাজনৈতিক তৎপরতা নয়, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র।
৩১ আগস্ট বিকেলে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ঢাকার শাহবাগ চত্বরে এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই। বঙ্গবন্ধু আদর্শে স্বপ্নের সোনার বাংলা নির্মাণে যারা বিশ্বাস করেন তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। বঙ্গবন্ধু সৈনিকেরা কখনও পেছনে পড়ে থাকে না, তারা সামনে এগিয়ে যায়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড মোহাম্মদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক ড লিয়াকত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক এস এম লুতফর রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড চন্দ্রনাথ পোদ্দার।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments