মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: আমাদের মেহেন্দিগঞ্জ নাগরিক ভাবনাঃ বর্তমান ও ভবিষ্যৎ - শীর্ষক উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগ এক মুক্ত ও প্রাণবন্ত আলোচনা মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার,সকাল-১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাজিব আহসান।
এছাড়াও বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ মেহেন্দিগঞ্জের সেইসব কৃতি সন্তানেরা, যারা নানা কর্মক্ষেত্রে ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে।
আগামির মেহেন্দিগঞ্জ নিয়ে তারা তাদের ভাবনার কথাই তুলে ধরেছেন আজকের আলোচনায়।
এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাতে কেউই কার্পন্য করেননি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামি প্রজন্মের জন্য একটি সুখী,সাবলিল,সমৃদ্ধশালী মেহেন্দিগঞ্জ রেখে যাওয়া আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়েছে। আমরা সবাই মিলে যদি তিন কিংবা পাঁচ বছরের একটা মহাপরিকল্পনা মাথায় নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে অবহেলিত মেহেন্দিগঞ্জের এই দূর্নাম থেকে বেড়িয়ে আসা অবশ্যই সম্ভব।
আমরা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই। উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন- এমন মনোভাব পোষন করতে পারলেই আমাদের লক্ষে পৌঁছানো সহজ হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments