ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে মধ্যরাতে মিছিল করায় আওয়ামী লীগের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়মিত মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
রোববার (২০ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, শহরের মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা বিমল কুমার সরকার, মধুখালী উপজেলার মো. বাবু মোল্যা, মো. সোয়াদ, সালথা উপজেলার বিল্লাল হোসেন, মো. হাসিবুল, মো. আকাশ ও রবিউল ইসলাম।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির পূর্ব প্রস্তুতি ও মিছিল করার অভিযোগে তাদের আটক করা হয়
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments