ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিল বাংলাদেশ্ বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৮ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পায় টাইগাররা।
টসে হেরে প্রথমে বাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সয়গ্রহ করে আফগানিস্তান। ব্যাট হাতে রহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে ৪০ রান সংগ্রহ করেন। তবে বাংলাদেশে বোলাররা নিয়মিত উইকেট তুলে আফগানদের বড় স্কোর গড়তে দেয়নি। বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৩ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ২ উইকেট তুরে নেন।
বাংলাদেশ ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবধানী হয়ে ধীরে ধীরে জয় নিশ্চিত করেন। ইমন ৩৭ বলে ৫৪ রান সংগ্রহ করে দলকে এগিয়ে দেন। ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করেন বাংলাদেশ। ম্যাচসেরা হন পারভেজ ইমন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments