ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা আজ ১৯ জুন বিকেল ৪ টায় সিপিবি অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সিলেট সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষকে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে সরকারের উদাসীনতা, বন্যাকবলিত মানুষকে উদ্ধারে সরকার প্রশাসনের সমন্বয়হীনতায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। বৈঠকে বলা হয়, সিলেট, সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যায়ও সরকারের আগাম কোনো সতর্কবার্তা প্রদান করতে পারেনি যা চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে।
সভায় সরকার বন্যাপীড়িতদের পর্যাপ্ত ত্রাণ কার্যক্রম পরিচালনায় মনোযোগ না দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের উৎসব ডামাডোলে মশগুল থাকা এবং কোটি কোটি টাকা খরচেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাম জোট পদ্মা সেতু উদ্বোধনের নামে বিলাসিতা না করে সেই অর্থ বন্যার্তদের জন্য খাদ্য, পানি বিশুদ্ধকরণ ঔষধ, খাবার পানি, ঔষধ ও চিকিৎসায় ব্যয় করার দাবি জানান।
বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইউসি এসপি সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ্ আলম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী, বাসদ সহকারি সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, ইউসিএলবি’র সম্পাদক কমরেড মোশারফ হোসেন নান্নু, সিপিবি কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ কাফী রতন, বিধান দাস, সীমা দত্ত, রুবেল সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments