ডেস্ক রিপোর্ট: সরকার চুক্তিভিত্তিকভাবে প্রধানমন্ত্রীর গণমাধ্যম টিমে দুইজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন বুধবার (১৮ ফেব্রুয়ারি) জারি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ-কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে এবং জনস্বার্থে তার নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ রয়েছে। দায়িত্বের অংশ হিসেবে তিনি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রক্ষা, সরকারের অবস্থান তুলে ধরা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা ও গণমাধ্যমে সক্রিয় সম্পৃক্ততার ভিত্তিতেই তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।
এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি—যেটি আগে ঘটে—সে সময় পর্যন্ত এ চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে। অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
আতিকুর রহমান রুমনের জন্ম ১৯৭৫ সালের ১৫ মে, বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে। তিনি বর্তমানে দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments