বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ১৯৭১ সালের ২৩ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলনের বীরত্বপূর্ণ ঘটনার স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ (ননী- মাসুদ) কেন্দ্রীয় সংসদ আজ ২৩ মার্চ বৃহস্পতিবার, সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ ও পতাকা র্যালী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু , যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি চন্দ্রনাথ পাল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক নাঈম মল্লিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিঠুন চক্রবর্তী, সদস্য মামুন আহামেদ, সদস্য শাহ মোঃ ছোরায়েদ সাদী, নারায়নগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ। এছারাও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সুমন আহমেদ আকাশ, কবি নজরুল কলেজ শাখার অর্পিতা দাশ, সোহরাওয়ার্দী কলেজ শাখার চঞ্চল আহামেদ, মারুফ হোসেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও মহানগরের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে ছাত্রলীগের নেতা-কর্মী মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা, বর্তমান জাতীয় পতাকা ও ছাত্রলীগের ঐতিহ্যবাহী পতাকা সুসজ্জিত বর্ণাঢ্য একটি পতাকা মিছিল বের করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মবলীদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের পতাকা এখনও মেনে নেয়নি স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী। স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর প্ররোচনায় দেশের মাদ্রাসাগুলোতে এখন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় না। নেতৃবৃন্দ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় সঙ্গীত গাওয়া এবং জাতীয় পতাকা উত্তোলনের রাষ্ট্রীয় রীতি বাস্তবায়ণ করার জন্য দাবি করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments