কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় টমটম ও মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান তালুকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শাকিল (৩০) ও ইমন হোসেন (২০) নামের দুই যুবক। বুধবার রাতে বালিয়াতলী এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোবাহান লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মৃত মোশারেফ তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে বালিয়াতলী এলাকা থেকে আসা একটি মটোরসাইকেলের সঙ্গে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় টমটমটি উল্টে সড়কের পাশে দাড়িয়ে থাকা সোবহানের গায়ে পরে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত ঘোষনা করে। মটোরসাইকেলের ওই দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, লাশ ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। টমটম ও মটোরসাইকেলটিকে জব্দ করা হয়েছ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments