দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য ত্রাণ বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার রামকৃঞ্চপুর ও চিলমারী ইউনিয়নের বন্যাদূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, দৌলতপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেনসহ বিএনপি যুবদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলতি আগস্টের প্রথম সপ্তাহ থেকে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেলে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৫ গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তলিয়ে যায় সহস্রাধিক হেক্টর জমির ধান, পাট, কলা, পেঁপে, মরিচ ও বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। গত কয়েকদিন ধরে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বন্যাদূর্গত পদ্মাপাড়ের মানুষের। দেখা দিয়েছে খাদ্য সংকটসহ পানিবাহিত নানা ধরণের রোগ। বন্ধ রয়েছে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments