এস. এম ছাব্বির হোসেন, কয়রা (খুলনা) উপজেলা প্রতিনিধি: কয়রা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে প্রথম ধাপের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর দিবাগত সন্ধ্যার পরে এ কম্বল বিতরণ শুরু করা হয়।
কয়রা বাজারের অসহায়, দিনমজুর ও হত দরিদ্র পথচারীদের মাঝে কয়রা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাট ও সাধারণ সম্পাদক এম, রকিব হাসানসহ ইউনিটির অন্যান্য সদস্যরা মিলে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন।
ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দল কবির সম্রাট বলেন, আমরা প্রতি বছরই শীতের মৌসুমে আমাদের নিজ উদ্যোগে অসহায় ছিন্ন মূল মানুষের মাঝে ধারাবাহিকভাবে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরের প্রথম পর্বে ২৫ জন ছিন্নমূল মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে বিভিন্ন ধাপে আরো অনেক বেশি বেশি কম্বল ও শীত বস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি। গত বারের চেয়ে এবার আরও বেশি মানুষকে শীত বস্ত্র ও কম্বল সহায়তা করার পরিকল্পনা আমাদের আছে। যা ধারাবাহিক ভাবে সম্পন্ন করবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক এম, রকিব হাসান বলেন, এ উদ্যোগে ইউনিটির সকলের সহযোগিতা থাকলেও সভাপতির মহতী উদ্যোগের কারণে এ সেবামূলক কর্মকাণ্ডে আমরা শরিক হতে পেরে মনে তৃপ্তি লাগে। আমরা আরও বড় পরিসরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য চেষ্টা করছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments