আল মাসুদ, পঞ্চগড়ঃ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও শহীদ আরিফুর রহমান হত্যার বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের ব্যানারে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ আরিফুর রহমানের বাবা ফরমান আলী। তিনি বলেন-তার ছেলেকে গুলি করে মেরে ফেলল, তার বিচার পাইনি। আমি এর সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।
শহীদ আরিফুল ইসলাম স্মৃতি পরিষদের আহবায়ক মোছা.ফরিদা ইয়াসমিন বক্তব্যে বলেন,আপনারা সবাই জানেন আমার ভাইকে গুলি করে মেরেছে অথচ পুলিশ বলেছে ইটপাটকেলের আঘাতে নিহত হয়েছে আরিফুর। আমরা বিচারের জন্য এসপি,ডিসির কাছে গিয়েছি কিন্তু কোন মামলা না নিয়ে পুলিশ বলছে, শিবিরের কর্মী আরিফ। এজন্য আমরা কোন বিচার পাইনি।
এ সময় অন্যান্য বক্তারা,কাদিয়ানী জলসা নিয়ে সাধারণ মুসল্লিদের উপর নির্বিচারে গুলিবর্ষণে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ সকল মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। মানববন্ধনে শহীদ আরিফুরের পরিবারসহ স্থানীয়রা অংশ নেয়।
মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের একটি প্রতিনিধিদল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments