জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান এবং 'সাহিত্য অধ্যয়নে তথ্য প্রযুক্তির প্রাসঙ্গিকতা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২২০ নম্বর কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি প্রফেসর শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ভিসি প্রফেসর মো. নূরুল আলম বলেন, শিক্ষা খাতে স্মারক হিসেবে বৃত্তি প্রদানের মাধ্যমে অধ্যাপক মাহবুব আহসান খান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এতে করে শিক্ষার্থীরা তাদের পাঠে আরও বেশি মনোযোগী এবং আগ্রহী হবেন। যার ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান বাড়বে।
সেমিনার বিষয়ে উপাচার্য ড.নুরুল আলম বলেন, আজকের সেমিনারের বিষয়টি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সাহিত্য অধ্যয়নেও তথ্য প্রযুক্তির প্রাসঙ্গিকতা রয়েছে।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে কলা ও মানবিকী অনুষদের ডিন প্রফেসর মো. মোজাম্মেল হক, প্রধান বক্তা হিসেবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর রফিকুল্লাহ খান বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া এই বৃত্তি কার্যক্রমে প্রতিবছর স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাক্রমের প্রথম দুইজনকে দেওয়া হবে।এরই অংশ হিসেবে এবছর মেধাতালিকায় বৃত্তি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের (৪৮ ব্যাচের) দুই শিক্ষার্থী নহলি আকাশনীলা এবং মনীষা হক।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৮তম ব্যাচের প্রাক্তন ছাত্র প্রয়াত অধ্যাপক মাহবুব আহসান খান। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। তাঁরই নামে বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments