ডেস্ক রিপোর্ট:শিশু অধিকার রক্ষায় একটি ক্রস সেক্টর বডি গঠন করা জরুরি। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পথশিশুদের সকল সমস্যার সমাধান করতে হবে।
আজ ১১ সেপ্টেম্বর রবিবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ ডেপুটি স্পিকার ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান শামসুল হক টুকু এ কথা বলেন।
তিনি বলেন, আজ যে শিশুটি জন্মগ্রহণ করছে সে রাষ্ট্রের মালিক। সুতরাং সেই শিশুটি পথে থাকতে পারেনা। তাকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে ভাসমান শিশুদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এদেরকে সম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
ঢাকা আহ্ছানিয়া মিশন ও স্ক্যান বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই জাতীয় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আরিফুল কায়সার, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এমএম মাহমুদউল্লাহ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের স্বাস্থ্য শাখার যুগ্ম মহাপরিদর্শক মো. মতিউর রহমান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরিফুল আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী জুলফিকার মতিন, পথশিশুদের প্রতিনিধি হিসেবে পথশিশু টাস্কফোর্সের সদস্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের আওতায় সুবিধাভোগী পথশিশুসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments