রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: 'সবার জন্য সমান অধিকারভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চাই। সকল রক্তক্ষরণজণিত রোগ জাতীয়ভাবে চিহিৃত করার অনুরোধ জানাই।’ শ্লোগানকে মূল প্রতিপাদ্য করে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে
বুধবার (১৭ এপ্রিল২০২৪) হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম’র নেতৃত্বে
বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে হাসপাতাল পরিচালকের কক্ষে এসে শেষ হয়।
বেলা ১২টায় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন
অধ্যক্ষ প্রফেসার ডাঃ ফায়জুল বাসার। বিশেষ অতিথি ছিলেন ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। সভায় এছাড়াও বক্তব্য রাখেন, শের-ই-মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ এ জেট এম ইমরুল কায়েস, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ ডাঃ এস এম মনিরুজ্জামান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ মোঃ রেজওয়ানুর আলম, হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ আশিক দত্ত প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments