মো.পাভেল ইসলাম মিমুল, রাজশাহী অফিস: বাংলাদেশকে কারও কাছে হাত পাতার প্রয়োজন নেই বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ,কারও কাছে হাত পাতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শনিবার দুপুরের রাজশাহীর বাঘা উপজেলায় আম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশকে কারও কাছে হাত পাতার প্রয়োজন নেই। বাংলাদেশের নয় পাকিস্তানের প্রয়োজন বাংলাদেশকে। তবে ঐতিহাসিক রাজনৈতিক বিষয়গুলো সমাধান হলে বাংলাদেশ পাকিস্তানকে সহযোগিতা করতে প্রস্তুত।
এর আগে গত ১৭ মেয়ে রাজশাহীতে যুবাদের বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ দেখতে যান পাকিস্তানের হাইকমিশনার। ওইসময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহীর আম এবং বাণিজ্যিক দিক নিয়ে আলাপ করেন।
এবিষয়ে গণমাধ্যমকর্মীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
রাজশাহীর আম ক্রমেই সারাবিশ্বে সমাদৃত হচ্ছে বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন,প্রতিবছরই বাংলাদেশের উৎকৃষ্টমানের আম বিদেশে রপ্তানি হচ্ছে। এবারও ২০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে,যার বেশিরভাগই যাবে বাঘা থেকে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments