ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১২ টায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ২৩৬ নং কক্ষে অনুষ্ঠিত শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর পরিচালনা কমিটির তত্ত্বাবধানে গত ২ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নির্বাচিত ১৫ জন সদস্যের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার লক্ষ্যে এক সভায় প্রস্তাব-সমর্থন পদ্ধতিতে সর্বসম্মতভাবে এই পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন।
এছাড়াও কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জয়শ্রী সেন এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া, প্রাপ্ত ভোট সংখ্যার ক্রমানুসারে সদস্য হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজী অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাঃ আনোয়ারুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন।
সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন বলেন, বাঙ্গালি জাতীয়তাবাদ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সকল কাজ শাপলা ফোরাম করবে এবং সেক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ে কোনো অনিয়ম থাকলে সেগুলো নিরাময়ের চেষ্টা থাকবে।
সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, প্রশাসনিক ও একাডেমিক উভয়ভাবেই বিশ্ববিদ্যালয় আরো গতিশীল হওয়া প্রয়োজন।বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলোতে স্মার্টনেস আনা প্রয়োজন। যাতে করে শিক্ষা ও প্রশাসনিক উভয়ক্ষেত্রে কার্যক্রম বেগবান করা যায়। এরই আলোকে শাপলা ফোরামের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিকনির্দেশনা ও সুপারিশমালা উপস্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments