আর্ন্তজাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য, ওষুধ এবং মানবিক সহায়তা নিয়ে যাত্রা শুরু করা 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' জাহাজ বহরের আন্তত ১৩ টি নৌযানকে আটকেছে ইসরায়েল। তবে বাধা উপেক্ষা করে এখনো বহরের প্রায় ৩০টি জাহাজ গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে।
ফ্লোটিলা আয়োজকদের দাবি , আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই ইসরায়েলি সেনারা জাহাজগুলোর দিক থেকে রেডিও সংকেত বিচ্ছিন্ন করে ফেলে এবং কিছু জাহাজে জোরপূর্বক প্রবেশ করে । আলমা, সিরিয়াস ও আদারা নামের মূল তিনটি জাহাজ বর্তমানে ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে।
ফ্লোটিলায় অন্তর্ভুক্ত নৌযানগুলোতে ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার ১৫টিরও বেশী দেশের মানবাধিকারকর্মী, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকরা ছিলেন। এদের মধ্যে অনেকেই আটক করে তেলাবিভে নিয়ে যাওয়া হয়েছে।
ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, গাজার নৌপথ চলমান অবরোধ বৈধ। এবং এটি জাতীয় নিরাপত্তা' স্বার্থে রক্ষিত হচ্ছে। তারা আরও দাবি করেছে, এ ধরনের 'ফ্লোটিলা হামাসের সহায়তায় ব্যবহৃত হতে পারে, যার ফলে যেকোন ধরনের মানবিক সহায়তা তাদের মাধ্যমে নয় বরং ইনরায়েল সমর্থিত চ্যানেলের মাধ্যমেই পাঠানো উচিত।
এই ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিবিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা।
কলম্বিয়া ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিস্কার করেছে। তুরস্ক ও মালয়েশিয়া কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন।
স্পেন ও ইতালি জানিয়েছে, তারা জাহাজগুরোকে পর্যবেক্ষণ করেছে এবং প্রয়োজনে সহায়তা দেবে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments