নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে মিষ্টি খানম (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাচুড়িয়া পূর্বপাড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সে ওই গ্রামের সজিব শেখের মেয়ে.ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই স্কুলছাত্রী তার মায়ের সাথে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস নেয়। এরপরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি নিয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনাটি শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments