সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলা আইনজীবী সহকারি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে টানা ৬ষ্ঠ বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন। তিনি পেয়েছেন ১৩৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আল মামুন পেয়েছেন ১০৮ ভোট।
শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা ফলাফল ঘোষণা করেন। এছাড়া সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এম রবিউল আওয়াল রানা।
মোঃ ফরিদ উদ্দিন সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লার মৃত আলিমুদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি ও উচ্চপদস্থ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments