ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দো‘আ চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ বাদ আছর জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে এক দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থেই জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মত জাতীয় নেতাদের সুস্থতা ও দীর্ঘায়ু দরকার। দ্রুতই যেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু সুস্থ্য হয়ে জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
আজ বাদ আছর জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি'র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন।
দো‘আ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এড. মো: রেজাউল ইসলাম ভুইয়া, জহিরুল ইসলাম জহির, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, হেনা খান পন্নি, হারুন অর রশীদ, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান মো: আরিফুর রহমান খান, এমএ মুনিম চৌধুরী বাবু, এইচএম শাহরিয়ার আসিফ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আমির উদ্দিন আহমেদ ডালু, সম্পাদক মন্ডলীর সদস্য মো: হুমায়ুন খান, মাসুদুর রহমান মাসুম, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, মো: জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, এমএ সোবহান, আজহারুল ইসলাম সরকার, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, আখতারুজ্জামান খান, শাহজাহান কবির, দো‘আ ও মিলাদ পরিচালনা করেন পার্টির যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী আলহাজ্ব ইছারুহুল্লা আসিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য- মো: সোলায়মান সামি, আবু ওয়াহাব, পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব জাকির হোসেন। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা- আবু সাঈদ স্বপন, সৈয়দ মনিরুজ্জামান, জায়েদুল ইসলাম জাহিদ, লোকমান ভুইয়া রাজু, হাদিস হোসাইন, ডা. আলফাজ, গরীবউল্লাহ সেলিম, মীর মোস্তাফিজুর রহমান পলাশ, মিজানুর রহমান, মো: তরিকুল ইসলাম বাবু, মহিলা পার্টি নেতা- নার্গিস তাওহিদা জ্যোতি, মিথিলা রোয়াজা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments