বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন ও ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুজ্জামান তাজুর চাচা শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) মোঃ রেজাউল আলম টফি (৫৭) আর নেই। ১২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ইফতার শেষে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ৮ টার দিকে তিনি ইন্তকাল করেন (ইন্না…..রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ভাই ও চার বোনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি সেনাবাহিনী থেকে ২০২০ সালে অবসর নেওয়ার পর থেকে ঢাকার বনানীতে বসবাস করতেন।
১৩ এপ্রিল বুধবার সকাল ১০টায় ঢাকার সিএমএইচ হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও বাদ আসর ঝিনাইদহের হরিণাকুন্ডু খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পৌরশহরের মুসলিম গোরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির হোসাইন ও পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিকে তার মৃত্যুতে বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments