ডেস্ক রিপোর্টঃ জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে দলটি। পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি'র নেতৃত্বে শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শনিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিজয় নগর, কাকরাইল মোড়, মৎস ভবন হয়ে রমনা পার্ক এলাকায় এসে শেষ হয়। বাবলার নির্বাচনী এলাকা (ঢাকা-৪) শ্যামপুর-কদমতলীর কয়েকহাজার নেতাকর্মী বর্নিল সাজে সজ্জিত হয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় আরো নেতৃত্ব দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ন প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ, সাধারন সম্পাদক ইব্রাহিম মোল্লা, কদমতলী থানার সভাপতি শামসুজ্জামান কাজল।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির পক্ষ থেকে ও শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে মহানগর দক্ষিণ জাপার ২৪টি থানার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments