ডেস্ক রিপোর্ট: আজ ১৩ জানুয়ারি বেলা ৩টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগরের ১ম সম্মেলন তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মুখ চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সহসভাপতি ও ব্যাটারিচালিত যানবাহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক মানস নন্দী, বাসদ (মার্কসবাদী) ঢাকা মহানগরের সমন্বয়ক ডা. জয়দীপ ভট্টাচার্য। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগরের আহ্বায়ক রাজু আহমেদ। সমাবেশ পরিচালনা করেন ভজন বিশ্বাস।
জাতীয় ন্যূনতম মোট মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘণ্টা কর্মদিবস, কাজ ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিক ছাঁটাই—নির্যাতন বন্ধ, সকল শ্রমিকের জন্য রেশনিং—এর ব্যবস্থা ইত্যাদি দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুরুতে শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড—ফেস্টুনে সুসজ্জিত একটি র্যালি সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে প্রেসক্লাব—পল্টন হয়ে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ চত্বরে এসে শেষ হয়।
সমাবেশের শেষ পর্যায়ে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার নবনির্বাচিত কমিটিকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম। মানস নন্দীকে সভাপতি, ডা. মুজিবুল হক আরজুকে সহসভাপতি ও রাজু আহমেদকে সাধারণ সম্পাদক করে গঠিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন: সাংগঠনিক সম্পাদক-ভজন বিশ্বাস, দপ্তর সম্পাদক-নয়ামিয়া টুলু, অর্থ সম্পাদক-নয়ন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক-শহীদুল ইসলাম, সদস্যবৃন্দ: নাঈমা খালেদ মনিকা, রাশেদ শাহরিয়ার, আজম খান বাবু, আক্কাস আকন্দ, ইদ্রিস মিয়া, সুফিয়া বেগম, সাইফুল ইসলাম, বন্ধন কুমার।
সম্মেলনে গণসংগীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুস্মিতা রায় সুপ্তি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments