রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ অক্টোবর বুধবার সকাল ১০টায় পৌর শহরে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন,পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুস্থ ও সুখী জীবনের জন্য শরীরকে জীবানুমুক্ত রাখতে হবে। শিশুকাল থেকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা. ডা. খোরশেদ আলম সেলিম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অনিক নিলয় দে,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নিজাম উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments