রংপুর অফিস : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়ন করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করা যায় এ নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করা হচ্ছে।
আজ রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রংপুর বিভাগীয় অঞ্চলের কলেজসমুহের অধ্যক্ষগণের নিয়ে ‘শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় যোগ দিতে এসে রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার চায় একজন শিক্ষার্থী অনেক বেশি উপযোগী হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলো এমপিও’র ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসি’র মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মশিউর রহমান, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments