সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার পথরোধ করে নগদ টাকা সহ পার্স ও স্মার্ট ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুলাই ) সকাল ৮ টায় সিংড়া পৌর সভার ৪ নং ওর্য়াডের চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্কুল শিক্ষিকা দিপালী খাতুন উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ঘটনায় সিংড়া থানায় জিডি করেছেন ভুক্তভোগী ওই স্কুল শিক্ষিকা। যার নং ৪৭৭ তারিখ ১০/০৭/২৩ ইং।
ভুক্তভোগী স্কুল শিক্ষিকা জানান, চাঁদপুরের অগ্রণী ব্যাংক সংলগ্ন ভাড়া বাসা থেকে প্রতিদিনের মত সকাল ৮ টায় স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে বাংলা লিং টাওয়ারের মোড় হয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ ও রাজা ড্রাইভারের বাসা সংলগ্নে গেলে ২৮/৩০ বছরের একটি যুবক আমার পথ রোধ করে এবং আমার হাতে থাকা পার্স এবং পার্সের ভেতরে নগদ পনের শত টাকা সহ ১৮ হাজার টাকা মুল্যের একটি স্মার্ট ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে আমার চিৎকারে লোকজন ছুটে আসে এবং তারাও ছিনতাইকারীর পিছু নেয়।
এ ঘটনায় আমি সিংড়া থানায় জিডি করেছি। আমি আইনগত ব্যবস্থা চাই।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানায়, চিৎকার শুনে আমরা ছিনতাইকারীর পিছু ধাওয়া করলে বাংলা লিং টাওয়ারের উত্তর দিকে পালিয়ে যায়।
সিংড়া থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ভাবে প্রত্যক্ষদর্শীদের কাছে জিজ্ঞাসা করে প্রাথমিক ভাবে তথ্য নিয়েছি। ভুক্তভোগীকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান বলেন, দীর্ঘ দিন ধরেই এই চাঁদপুর সহ সিংড়া পৌর শহরে চুরি,ডাকাতি ও ছিনতাইয়ের মত অপরাধ বেড়ে গেছে। এদের কঠোর ভাবে দমন করতে হবে। তা না হলে সাধারন মানুষের জানমালের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে । আমি আশা করবো এ বিষয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলেই এগিয়ে আসবেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments