চট্টগ্রাম অফিস: কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত জিয়া বাহিনীর ৯ জন সক্রিয় সদস্য আটক।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমাছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করেছে। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসীদল বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্ট গার্ড এর শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৮ অক্টোবর ২০২৫ তারিখ শনিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালীর কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেক পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ডস তাজা গোলা, ১৫ রাউন্ডস তাজা কার্তুজ, ২টি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭) ও আতিকুর রহমান (৩২)-কালারমারছড়ার, রিজওয়ান (২৪) এবং নাদিম উদ্দিন (৩৫)-হুয়ানক ইউনিয়ন মহেশখালীর থানার বাসিন্দা।
জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments