ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি: প্রাক্তন স্বামী কর্তৃক স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে দেখে অপমান সইতে না পেরে সুমাইয়া আক্তার(১৯) নামের সাবেক স্ত্রী আত্মহত্যা করেছে । মঙ্গলবার রাত ৮টার সময় নানা মালেক মৃর্ধার বাড়ি ভাঙ্গার ছিলাধরচর গ্রামে বেড়াতে এসে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে । সুমাইয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার পুড়াইদা গ্রামের সাখাওয়াত এর কন্যা ।
সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫/৬ মাস আগে ঢাকা এলাকার জনৈক ইমনের সাথে সুমাইয়া মোবাইলে সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের দেড় মাস পরে তাদের ঐবিয়ে বিচ্ছেদ হয়। এরপরও ইমন সুমাইয়ার সাথে মোবাইলে বারবার কল দিয়ে বিরক্ত করতে থাকে এবং পুনরায় বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু সুমাইয়া বিয়েতে রাজি না হওয়ায় তাদের বিয়ের সময়ের নগ্ন ছবি তার মোবাইলে পোস্ট করে এবং ফেসবুকে ছেড়ে দেয়। সুমাইয়া ফেসবুকে তার নগ্ন ছবি দেখে নানার বাড়ি ভাঙ্গায় এসে নানার ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, ভাঙ্গা পৌরসভার শিলাধরচর গ্রামে সুমাইয়া আক্তার নামের একটা মেয়ে আত্মহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সুমাইয়ার মা ঢাকা থাকে ও বাবা গ্রামের বাড়ি আসিতেছে। এরপর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments