স্টাফ রিপোটার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং বর্তমান সরকার এই স্বাধীনতা সবসময় বজায় রাখতে চায়। লক্ষ্য রাখতে হবে, সংবাদের নামে যেন আমাদের রাষ্ট্র এবং মূল চেতনার বেদীমূলে আঘাত না হানা নয় এবং সংবাদকে আকর্ষণীয় করতে গিয়ে যেন কাউকে অপব্যবহার না করা হয়।
সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ সম্পাদক ফোরামের ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম সম্মানিত অতিথি হিসেবে এবং ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন স্বাগত বক্তব্য দেন।
সম্পাদক ফোরামকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, 'মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের নামে যা পরিবেশন করেছে, তা যে একইসাথে দায়িত্বহীন এবং রাষ্ট্রবিরোধী, সেটি সম্পাদক ফোরাম তাদের বিবৃতিতে পরিস্কারভাবে বলেছে।'
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, 'আমরা বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজে বসবাস করি। আমরা বিশ্বাস করি, সমাজ ও গণতন্ত্রের বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীন বিকাশ অপরিহার্য। আওয়ামী লীগ শুধু সরকারে থাকা অবস্থায় নয়, বিরোধী দলে থাকার সময়ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিলো, ভবিষ্যতেও থাকবে। আসুন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে সবাই সম্মিলিতভাবে কাজ করি।'
সভাপতির বক্তৃতায় দি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, রাষ্ট্র না থাকলে নাগরিকেরই অস্তিত্ব থাকে না, তাই রাষ্ট্রবিরোধী সংবাদ পরিবেশন কখনো সাংবাদিকতা হতে পারে না, এটি অপসাংবাদিকতা।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ডিএফপির মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হক সোহেল, এডিটরস গিল্ড নেতা মোল্লাহ আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, শাজাহান সরদার, শরীফ শাহাবুদ্দিন, এ কে এম বেলায়েত হোসেন, বাংলাদেশ বুলেটিনের সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ আলী, সংবাদ প্রতিদিন সম্পাদক রিমন মাহফুজ বাংলাদেশের আলো সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, আমার বার্তা সম্পাদক জসীম উদ্দীন, সিটিজেন টাইম সম্পাদক তৌফিক হোসেন, সম্পাদক ফোরাম নেতা দুলাল আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক অয়ন শর্মা, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, দৈনিক ভোরের আকাশের উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন, সংবাদ সারাবেলা সম্পাদক আব্দুল মজিদ, সাউথ এশিয়ান টাইম সম্পাদক দীপক আচার্য, কান্ট্রি টুডে সম্পাদক হেমায়েত হোসেন, দৈনিক মুখপাত্র সম্পাদক শেখ জামাল হোসেন, বাংলাদেশ কন্ঠ সম্পাদক ফারুক খান, সকালের সময় সম্পাদক নুর হাকিম প্রমুখ সভায় যোগ দেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments