ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মোবাইল ফোনে কথা বলা এবং সেই সম্পর্কের জের ধরে ধর্ষন, অতঃপর থানায় মামলা, ধর্ষক গ্রেফতার। ঘটনাটি ঘটেছে ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, ছাতিয়ানী গ্রামে শহিদুল মোল্যার পুত্র রমজান মোল্যা (২২) এর সাথে একই গ্রামের জনৈকা বিবাহিতা তরুণী (২১) এর সাথে দীর্ঘদিন যাবত ফোনে আলাপচারীতা করে আসছিল। সেই সম্পর্কের জের ধরে গত বৃহঃস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭ টায় তরুনীকে জরুরী কথা আছে বলে ঘরের বাইরে ডেকে নিয়ে সোরাপ মিনা’র বাঁশ বাগানে নিয়ে ধর্ষন করে। পরে, তরুনীর আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, ভিকটিম বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং- ১৭, তারিখ- ২৪/১২/২১ ইং) দায়ের করেছে। থানা পুলিশ গতকাল সকাল ১০ টায় ধর্ষক রমজান মোল্যাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য প্রস্তুতি চলছিল।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments