জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার-২০২৩ পদকে ভূষিত হয়েছেন কলারোয়া পৌরসভার কাউন্সিলর আলফাজ উদ্দীন। ২৮ফেব্রুয়ারী বিকেল ৩টায় কলকাতার পশ্চিমবঙ্গের রোটারিসদন মিলনায়তনে “সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল” আয়োজিত ‘ভারত-বাংলাদেশ সাম্প্রীতি উৎসব-২০২৩, এ দুই বাংলার গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিলের মাহসচিব এম.এইচ আরমান চৌধুরীর সভাপতিত্বে ও কলকাতা-ভারতের সিডিডিআর এর চীফ কো-অর্ডিনেটার দীপা দাস এর পরিচালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কলারোয়া পৌরসভার কাউন্সিলর আলফাজ উদ্দীন অতিথিদের কাছ থেকে এই পদক, ক্রেষ্ট ও সনদপত্র গ্রহণ করেন। এর আগেও কাউন্সিলর আলফাজ উদ্দিন সমাজ সেবায় শ্রেষ্ঠ কাউন্সিলর হিসাবে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড, আন্তর্জাতিক মাতৃভাষা পদক, শেরে বাংলা গোলেডেন এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। এই সন্মাননা গ্রহনের প্রতিক্রিয়ায় এক সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর আলফাজ উদ্দিন বলেন-আমার এ সম্মাননা স্বারক আমি আমার পৌরসভার অধিবাসীদের জন্য উৎসর্গ করলাম। কারণ পৌরবাসির জন্য ভাল কাজের স্বীকৃতি স্বরুপ আমার এই পুরস্কার। তিনি আরো বলেন-আমি আমৃত্যু আমার পৌরবাসির কল্যাণেকাজ করতে চাই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments