মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে হোটেল কক্ষে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকান্ডের আসামিকে আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প। আটককৃত আসামী আনিছ(৪০) টাংগাইল জেলার নাগরপুর থানার মামুননগর এলাকার মৃত আমরেজ খান এর ছেলে।
শনিবার (৭ জানুয়ারী) র্যাব-০৮, বরিশাল (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ব্যক্তি আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃরগী গ্রাম এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র্যাব-০৮ (ফরিদপুর ক্যাম্প) উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পথিক আবাসিক হোটেলের কক্ষে বৃদ্ধ হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় তার হেফাজত হতে ১টি সীমকার্ডসহ ১ টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং ভিকটিমের হারিয়ে যাওয়া দুটি মোবাইলের একটি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব-৮ জানায়।
প্রসঙ্গত, ০২ জানুয়ারি, ২০২৩ তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট গ্রামস্থ নতুন বাস স্ট্যান্ড এলাকায় "পথিক আবাসিক হোটেল'' এর তৃতীয় তলার ১৭ নং কক্ষে আব্দুস সালাম খান(৫৯), সাং-কুরশী, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী নামের এক ব্যক্তির মৃত লাশ পাওয়া যায়। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প উক্ত হত্যাকাণ্ডের ছাঁয়া তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের খুনিকে সনাক্ত করতে সক্ষম হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments